২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

এমপিএইচ কোর্সের মেয়াদ বাড়লো চার মাস

প্রতিদিনের ডেস্ক:
দেশের সব প্রতিষ্ঠানে মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) কোর্সের মেয়াদ চার মাস বাড়িয়ে দুই বছর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে এই কোর্সের মেয়াদ ছিল এক বছর ছয় মাস।গত ৩১ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন এমপিএইচ কোর্সের মেয়াদ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এক বছর ছয় মাসের পরিবর্তে দুই বছর নির্ধারণ করায় সরকার ‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও সে উদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২২ (সংশোধিত) এর সব স্থানে এমপিএইচ কোর্সের মেয়াদ এক বছর ছয় মাস থেকে দুই বছরে উন্নীত করলো।১

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়