৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে মরহুম তরিকুল ইসলামের পৃথক পৃথক মৃত্যু বার্ষিকী পালন

জি এম ফারুক আলম, মণিরামপুর
মণিরামপুরে বিএনপির দুই পক্ষ পৃথক পৃথক ভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করেছেন। সোমবার সকালে মুহাম্মদ মুছা পক্ষ জেলা পরিষদের মসিউর রহমান অডিটরিয়ামে এবং বিকেলে উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন-এর পক্ষ এই মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে স্মরনসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উভয় পক্ষের স্মরণ সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে অগণিত নেতাকর্মীরা উপস্থিত হন। সোমবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই-এর সভাপতিত্ব ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মফিজুর রহমান মফিজ, বীরমুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মকবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী ভুট্টো, খান শফিয়ার রহমান, বিএনপি নেতা প্রভাষক নাজমুল হক লিটন, মাস্টার হামিদুল ইসলাম, খলিলুর রহমান, মাস্টার মতিয়ার রহমান, হারুন অর রশিদ, ফিরোজ হোসেন, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দীন, যুবদল নেতা আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, ছাত্রনেতা কামরুজ্জামান, জাকারিয়া হোসেন, সাঈদ হাসান অমি প্রমূখ। অপর দিকে দিবসটি পালন উপলক্ষ্যে জেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুছা। উপজেলা যুবদলের আহবায়ক মোতাহরুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ আলতাফ হোসেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সদস্য আবু বক্কার সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক মহসীন হোসেন, উপজেলা বিএনপির সদস্য কফিল উদ্দীন, পৌর বিএনপির সদস্য একে আজাদ, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক নাজিম উদ্দীন, শ্রমিকদলের সভাপতি মোমিন হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক সায়ফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হুমায়ন কবীর, পৌর সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মিকাইল হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিঠু প্রমূখ।
মরহুমের মাগফিরাত কামনায় বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মোঃ মফিজুর রহমান এবং সকালে অডিটোরিয়ামে দোয়া পরিচালনা করেন হাফেজ হাফিজুর রহমান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়