প্রতিদিনের ডেস্ক॥
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল ফেসবুকে হতাশার কথা লিখেছেন তিনি। এতে তিনি লিখেন, অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম। বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রচুর ঝগড়া করেছিলাম। বলেছিল দেখিস! দেখতেসি! হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা! অনেকেই মনে করছেন, সম্প্রতি শিল্পকলায় নাটক বন্ধ হওয়া এবং অভিনেত্রী মেহজাবীনকে চট্টগ্রামে শোরুম উদ্বোধন না করতে দেয়াতেই এমন হতাশার পোস্ট করেছেন ফারিয়া।

