প্রতিদিনের ডেস্ক:
ফোন ব্যবহারের সময় দেখা যায় বারবার ফোনের নেটওয়ার্ক ডিস্কানেক্ট হয়ে যাচ্ছে। দেখা যায় আশপাশের অন্যদের ইন্টারনেট চলছে। কিন্তু হঠাৎ করে আপনারই ফোনেই ইন্টারনেট চলছে না। জরুরি মেসেজ বা ফাইল আদান-প্রদানের সময় এমন হয়াতে বেশ ঝামেলায় পড়তে হতে পারে।খুব বেশ চিন্তিত না হয়ে ছোট্ট একটি কাজ করে ফেলুন। এতে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়বে মুহূর্তেই। দেখে নিন কীভাবে কাজটি করবেন->> প্রথমেই গুগল স্টোর থেকে নেটওয়ার্ক বুস্ট অ্যাপ ডাউনলোড করে নিন।>> ফোনে এমন অনেক অ্যাপ রয়েছে, সেগুলো কোনো কাজেই লাগে না। সেইগুলো ফোন থেকে মুছে ফেলুন।>> যতটা পারবেন ফোনের মেমোরি হালকা করবেন। মাঝে মাঝেই ফোনের হিস্ট্রি মুছে ফেলুন। ফোনে কোনো আপডেট আছে কিনা খেয়াল করুন।>> অনেক সময়ে আমাদের অলক্ষ্যে কোনো অ্যাপ চলে। এই রকম কোনও অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে কি না খেয়াল করুন।
