২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সম্পর্ক নিয়ে মুখ খুললেন তানিয়া

প্রতিদিনের ডেস্ক॥
ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেন তিনি। বেশ কয়েকমাস আরশ খানের সঙ্গে একটানা নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় দু’জন একাধিক ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেছেন। আর তাই তাদের প্রেমের গুঞ্জন উঠেছে বার বার। তবে সেসময় বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন তানিয়া। এদিকে বর্তমানে তাদের সম্পর্কে দূরত্ব বেড়েছে। একসঙ্গে কাজ করতেও দেখা যায় না আর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের অবনতির কথা জানিয়ে মুখ খুললেন তানিয়া। তিনি বলেন, আমি আর আরশ একসঙ্গে অনেক কাজ করতাম। ভালো একটি বন্ডিং ছিল দু’জনের। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি ঝামেলা হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটাই চলছে। ও আমার ওপর একটু রেগে আছে। রাগের কারণ বলতে গিয়ে তানিয়া বলেন, আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম, আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি। একসঙ্গে ঘুরি-ফিরি, ভাই-ব্রাদারদের মতো। ভাই-ব্রাদার কথাটা ও কোট করছে। এটা বলাতে তার হয়তো মেজাজ খারাপ হয়েছে। অভিমান বলতে পারে। আমি আরশকে বলতে চাই, আমি তোমাকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিই নাই। তুমি আমার কাছে ওরকম ভাই-ব্রাদার যে আমার এভরিথিং। এতে মেজাজ খারাপ করার কিছু নাই। এ সময় তাকে নিয়ে কথা বলতেও নিষেধ করেন আরশ খানকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়