২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

স্ত্রীসহ সালাম মুর্শেদীর বিরুদ্ধে হামলা-ভাঙচুরের মামলা

প্রতিদিনের ডেস্ক॥
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী শারমিন সালামসহ স্থানীয় আওয়ামী লীগের ২০৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তেরখাদা উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বাদী হয়ে সোমবার (০৪ নভেম্বর) রাতে তেরখাদা থানায় মামলাটি দায়ের করেন। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ২০১৮ সালে তেরখাদার মোকামপুর বাজার খেয়াঘাট এলাকায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ছয় বছর পর ওই ঘটনায় আব্দুস সালাম মুর্শেদীসহ ২০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়