২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও কর্মফলদাতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান থাকবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। কর্মব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শূন্য পকেট পূর্ণ হবে। সুখ শন্তি সমৃদ্ধির জোয়ার বইবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে।
মিথুন [২১ মে-২০ জুন]
হারানো বুকের ধন বুকে ফিরবে। স্বপ্ন পূর্ণ হাতের মুঠোয় আসবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বৈদশিক সূত্রে লাভবান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যের মেলবন্ধন রচিত হবে। দাম্পত্য ঐক্য বজায় থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। হারানো বুকে ধন বুকে ফিরবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। লৌকিকতা পরিহার করুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। নেশা মদ্য থেকে দূরে থাকুন। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবন বদলে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। কলকারখানায় উৎপাদন কমবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়