প্রতিদিনের ডেস্ক॥
বলিউডে নিজের পাকাপাকি জায়গা তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছিল নোরা ফাতেহিকে। পরপর বেশকিছু কাজ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েন নোরা। তিক্ত অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা কাজের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু উদ্দেশ্য সৎ ছিল না। বড় প্রযোজনা সংস্থার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার প্রলোভন দিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখেও পড়েছেন নোরা।

