প্রতিদিনের ডেস্ক॥
বিজ্ঞাপন থেকে আয় বাড়ায় সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পূর্বাভাসের চেয়ে বেশি মুনাফা করেছে।
বিজ্ঞাপন থেকে আয় বাড়ায় সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পূর্বাভাসের চেয়ে বেশি মুনাফা করেছে। গত মাসে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোয় (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ প্রভৃতি) দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল গড়ে ৩২৯ কোটি। যদিও বিশ্লেষকরা ৩৩১ কোটির পূর্বাভাস দিয়েছিলেন। তা সত্ত্বেও মেটা তৃতীয় প্রান্তিকে মোট ১ হাজার ৫৬৯ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৬ ডলার ৩ সেন্ট মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। এর আগে শেয়ারপ্রতি ৫ ডলার ২২ সেন্ট আয়ের পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। খবর এপি

