নিজস্ব প্রতিবেদক॥
যশোর সদর ফাঁড়ির পুলিশ শহরের চিহ্নিত মাদক বিক্রেতা জহিরুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছ। জহিরুল বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার মৃত খাইরুল ইসলামের ছেলে। ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে মোল্লাপাড়া আমতলার ডেইজি মেম্বারের বাড়ির গলি থেকে জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানিয়েছেন,জহিরুল ইসলাম একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ইতোমধ্যে কোতয়ালি থানায় ৬টি মামলা চলামান রয়েছে।

