২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর গ্রামে পানিতে ডুবে রুহি (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বেলা দশটার দিকে এল্লারচর গ্রামের বাড়ির পাশে পুকুরে ডুবে তার মৃত্যু হয়। পানিতে ডুবে মারা যাওয়া শিশু রুহি সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। স্থানীয় গ্রাম্য চিকিৎসক ভৈরব চন্দ্র জানান, শুক্রবার বেলা দশটার দিকে শিশু রুহি তাদের বাড়ির পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণ ধরে মেয়েকে দেখতে না পেয়ে তার মা আশেপাশের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। একপর্যায়ে তাদের বাড়ির পার্শ্ববর্তী মহব্বত সরদারের পুকুরের পানিতে রুহিকে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়