প্রতিদিনের ডেস্ক॥
ক’দিন ধরে আলোচনার কেন্দ্রে ওপার বাংলার অভিনেত্রী ইন্দ্রানী হালদার। প্রায় তিন বছর লাইমলাইট থেকে দূরে থাকায় অভিনেত্রীর শারীরিক গঠন ব্যাপক বদলে গেছে। তাই শরীর-নিয়ে কটাক্ষের শিকার হতে হচ্ছে তাকে। এবার কটাক্ষকারীদের একহাত নিলেন শ্রীলেখা মিত্র। এক পোস্টে তিনি লিখেন, বহুক্ষেত্রে ডিপ্রেশনেও মানুষ মোটা হয়, আমি এর জলজ্যান্ত উদাহরণ। তাই কাউকে ট্রল করার আগে একবার ভেবে দেখবেন।

