২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি জাতিকে অনেক উপরে তুলতে পারে : যশোর জেলা পরিষদের নির্বাহী

জি এম ফারুক আলম/ আলিমুন খান, মণিরামপুর
যশোর জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মো: আছাদুজ্জামান বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটা জাতিকে অনেক উপরে তুলতে পারে। গণমাধ্যম রাষ্ট্রের একটি অন্যতম স্তম্ভ। সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সমৃদ্ধশালী দেশ ও জাতি গঠনে তাদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। সেক্ষেত্রে সকলকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই। শনিবার বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদের হলরুমে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত নিবার্হী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভিষেক ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কমিটির সভাপতি। প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু ও সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা নিশাত তামান্না, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মো: ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লিয়াকত আলী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমদ ওয়াক্কাস, ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ মকবুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক ফজলুল হক, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সালেহ মুহাম্মদ ওবায়দুল্লাহ, ছাত্র বৈষম্য বিরোধীর সমন্বয়ক তাসমিন হাসান বর্ষা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, সহ-সভাপতি সন্তোষ স্বর, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ মহিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আব্দুল বারী, জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক উপজেলা সভাপতি মাওঃ আজিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, যুবদল, ছাত্রদল, কেমিস্ট এন্ড ড্রাগস সমিতির নেতৃবৃন্দ, দলীল লেখক সমিতির নেতৃবৃন্দ, বণিক সমিতি, ভাটা মালিক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা সভার পূর্বে প্রেসক্লাবে নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি পর্বের মধ্যদিয়ে সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়