আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ সেনাপতি গ্রহ মঙ্গল, বোধন শক্তির কারক বুধ ও প্রেমের দেবতা শুক্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ। পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যাংক ব্যালেন্স বাড়বে। ডাকযোগে শুভ সংবাদ আসবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। শূন্য পকেট পূর্ণ হবে। দীর্ঘদিনের ঋণের বোঝা নামবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে। ব্যবসায় লোকসান গুনতে হবে। পরিবারের বয়স্কদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।
মিথুন [২১ মে-২০ জুন]
হারানো বুকের ধন বুকে ফিরবে। ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ আসতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্ম অর্থ যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। আর্থিক দৈন্যদশা কাটবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। শত্রুরা পরাস্ত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। ভাগ্যলক্ষ্মী আপনার দ্বারে এসে টোকা মারবে। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার আসবে। হাতে থাকা প্রতিটি কর্মই সহজে সম্পন্ন হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
যে কাজে হাত দেবেন তাতেই আপনার সফলতা আসবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। রাগ জেদ ক্রোধ অহংকার কমবে। ধর্ম প্রচার ও প্রসারে নিয়োজিত থাকবেন। প্রেম ও বন্ধুত্ব শুভফল প্রদান করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বাণিজ্যিক প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে। সব ধরনের অনুচিত কাজবাজ এড়িয়ে চলুন। কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ হবে। প্রতিযোগিতায় জয়ী হবেন। দূর থেকে শুভ সংবাদ আসবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে। অস্ত্রশস্ত্র গোলাবারুদ থেকে সাবধান। বন্ধুত্বের ভিত মজবুত হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভিং করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলার আবশ্যকতা রয়েছে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ হাসির ঝলক ফোটাবে। হারানো বুকের ধন বুকে ফিরবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ব্যবসায় মজুদমালের দাম বৃদ্ধি পাবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ক্যারিয়ার ব্যবসা অর্থ ভাগ্যে চমকে উঠবে। ভাই-বোনদের সহযোগিতায় স্বপ্ন পূরণ হবে। ব্যবসায় মজুদ মালের দাম বাড়বে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে।

