২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রতারক চক্রের অন্যতম সদস্য হাবিবুল্লাহ হাবিব র‌্যাব এর হাতে গ্রেফতার

আব্দুল আলিম , সাতক্ষীরা
চাকরি দেওয়ার নামে প্রতারণা করে দেওয়া চেক ডিজঅনারের মামলায় সাজাপ্রাপ্ত আসামি হাবিবুল্লাহ হাবিবকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যটালিয়ন (র‌্যাব )। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তাকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত হাবিবুল্লাহ হাবিব সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের আহম্মদ আলী কারিকরের ছেলে। এদিকে প্রতারক হাবিবুল্লাহ হাবিব গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের তপন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাসকে চাকরি দেওয়ার নাম করে ৮ লাখ টাকা নেন কালিগঞ্জের পাইকাড়া গ্রামের হাবিবুল্লাহ হাবিব। চাকরি দিতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালের ২০ জুন তপন বিশ্বাসকে ঢাকার এশিয়ান ব্যাংকের একটি শাখার চেক দেন হাবিব। হিসাব নম্বরে টাকা না থাকায় ওই বছরের ২৪ জুলাই তপন বিশ্বাস প্রতারক হাবিবকে লিগ্যাল নোটিশ দেন। নোটিশ না নেওয়ায় ২৬ জুলাই তা ফেরৎ আসে। একপর্যায়ে তপন বিশ্বাস ৮ সেপ্টেম্বর বাদি হয়ে সাতক্ষীরার আমলী আদালত-৭ এ মামলা দায়ের করেন। ওই মামলা পরবর্তীতে বিচারের জন্য সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে(সেশন-১৪৬৮/২৩) স্থানান্তর করা হয়। গত ২০ অক্টোবর বিচারক শাহীদুল ইসলাম আসামি হাবিবুল্লাহ হাবিবকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে। একইভাবে তপন বিশ্বাসের ছেলের চাকরির বাবদ দেবহাটা উপজেলার ধোপাডাঙা গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে ২০২২ সালের ২১ মার্চ ৭ লাখ টাকা নিয়ে হাবিবুল্লাহ হাবিব ঢাকা এশিয়ান ব্যাংকের একটি চেক দেয় হাবিব। হিসাব নম্বরে টাকা না থাকায় লিগাল নোটিশ এর মাধ্যমে ঐ বছরের ৮ সেপ্টেম্বর সাতক্ষীরার সাত নং আমলী আদালতে মামলা করেন জাহাঙ্গীর সরদার। মামলাটি পরবর্তীতে সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারের জন্য বদলী হলে গত ১১ জানুয়ারি হাবিবুল্লাহ হাবিবকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেন বিচারক শাহীদুল ইসলাম। দুটি মামলায় সাজা হওয়ার পর হাবিবুল্লাহ হাবিব আত্মগোপন করে ছিলেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে র‌্যাব সদস্যরা তাকে শহরের পলাশপোল এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি ফয়সাল আহম্মেদ হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়