২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইসকন নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের

প্রতিদিনের ডেস্ক॥
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলায় গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এই ঘটনা সারা বাংলাদেশের অইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেই আইনজীবীরা আজ তার কর্মস্থলে নিরাপদ নন। আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তার পেশা পরিচালনা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি।
এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সঙ্গে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আমরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, বলেন মাহফুজুর রহমান মিলন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়