১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চাঁদার দাবিতে শার্শার পন্ডিতপুর গ্রামে হামলা-ভাংচুর-লুটপাট-মারাপিট আহত ৪

নিজস্ব প্রতিবেদক॥
১৫ লাখ টাকা চাঁদার দাবিতে যশোরের শার্শার পন্ডিতপুর গ্রামে হামলা-ভাংচুর-লুটপাট ও মারাপিটের ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে এঘটনা ঘটে। হাতপাতালে ভর্তি আহতরা জানান, সম্প্রতি ওই গ্রামের আব্দুল আজিজের কাছে ১৫ লাখ টাকা চাঁদার দাবি করে আসছিলেন স্থানীয় রওশন মাস্টার, ওলিয়ার রহমান ও সালাউদ্দিন। চাঁদা না না দেওয়ায় শুক্রবার রাতে সন্ত্রাসী সালাউদ্দিনের নেতৃত্বে ১০/১২টি মোটর সাইকেল নিয়ে আব্দুল আজিজের বাড়িতে হামলা চালায়। এতে আব্দুল আজিজ,তার স্ত্রী ফিরোজা বেগম,মেয়ে রেকসোনা বেগম ও তার ছোট বোন ছমিরন বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় সন্ত্রাসীরা বাড়ি-ঘরে হামলা চালিয়ে লুটপাট করে। তারা নগদ এক লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়