রুহুল আমিন, দেবহাটা
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় ০৯ ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল ১০টায় পালিত হয়েছে “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। প্রথমে মানববন্ধন ও পরবর্তীতে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, বিভিন্ন এনজিও কর্মী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

