২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ক্ষোভ ঝাড়লেন পূজা

প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। তার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা নিজেই। সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে পূজা লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কীভাবে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমার ছড়াবে- এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এটি ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। পূজার ভাষ্য, এমন কোনো রিউমার করা আসলে উচিত নয়, যেই রিউমার জাতি, বর্ণ, ধর্ম সব কিছুর ওপর প্রভাব পড়ে। তিনি বলেন, আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময়ই এ প্রফেশনকে রেসপেক্ট এবং উপভোগ করি। এর বাইরে কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়