৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপির যৌথসভা বিকালে

প্রতিদিনের ডেস্ক॥
বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্যসচিবরা উপস্থিত থাকবেন।
যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়