১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়

সোহেল আহমেদ, কালিগঞ্জ
কালিগঞ্জ ও পৌর বিএনপির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা সহ তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার বিকালে কালিগঞ্জ বিএনপি অফিসের সামনে থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে ঝিনাইদহ কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা সহ তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিএনপি’র প্রবীণ নেতা সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়