২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মসুরের ডাল ভর্তা করবেন যেভাবে

প্রতিদিনের ডেস্ক:
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার ডাল ভর্তা। জেনে নিন কীভাবে করবেন এই ভর্তা। ডাল ভর্তা তৈরির জন্য প্যানে মসুরের ডাল নিন। এর সঙ্গে পরিমাণ মতো পানি, অল্প হলুদের গুঁড়া ও লবণ দিন। পানি এমনভাবে দেবেন যেন সেদ্ধ হতে হতে সম্পূর্ণ পানি টেনে শুকনা হয়ে যায়।প্যানে সরিষার তেল গরম করে শুকনা মরিচ ভেজে নিন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও রসুন কুচি দিয়ে ভেজে নিন। এরপর সেদ্ধ ডাল দিয়ে দিন। প্রয়োজন মতো লবণ ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়