৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

আব্দুল আলিম, সাতক্ষীরা
মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা অবিসংবাদিত রাষ্ট্রনায়ক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে রবিবার বিকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তরিকুল হাসানের বাসায় স্বেচ্ছাসেবক দলের সাধাঃ সম্পাদক এড কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, স্বেচ্ছাসেবক দলের নেতা ছোটন, মহসিন আলম, সেলিম হোসেন, শিপলু, সামছুল রহমান, রফিকুল ইসলাম, বাবু,ছাত্রদলের সহসভাপতি মনজুরুল মিলন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অবদান জাতি কখনো ভুলতে পারবে না। মুক্তিযুদ্ধে তার বীরত্ব ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। ১৯৭৫ সালে সঙ্কটময় সময়ে দেশের দায়িত্ব নিয়ে ছিলেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে উন্মুক্ত রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেন।এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মহসিন আলম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন পায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়