১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ওয়ালিদ জামানের কবিতা: বৃষ্টি বিলাসীর দহন

প্রতিদিনের ডেস্ক:
সব জমানো অভিযোগ একপাশে রেখে
খুব জমানো অভিমানে শত রাত্রি জেগে
সুধাই যখন কেমন আছেন বৃষ্টি বিলাসী?
আপনার মুখে তখন দেখি আর্তনাদে হাসি!
এই তো সবে বৃষ্টি শেষে শীতের হলো শুরু
তাই তো কাতর শোকে পাথর হলো বৃক্ষতরু
সুধাই যখন কেমন আছেন বৃষ্টি বিলাসী?
আপনার চোখে এখন দেখি অগাধ জলরাশি!
কেমন যেন সকাল কাটে কুয়াশার চাঁদর গায়ে
তুলে রাখা মলিন নূপুর আর বাজে না পায়ে
সুধাই যখন কেমন আছেন বৃষ্টি বিলাসী?
আপনি বলেন স্বপ্নগুলো জমাই দিবানিশি!
দুঃখ বুঝি শীতের মতো পাথর করে রাখেন
বৃষ্টি এলে সে পাথরে জল জ্যোৎস্না মাখেন
সুধাই যখন কেমন আছেন বৃষ্টি বিলাসী?
আপনি বলেন আমি শুধু দহন ভালোবাসি!

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়