প্রতিদিনের ডেস্ক॥
বলা হয়ে থাকে পৃথিবীর বেশিরভাগ রহস্য হয়তো সমুদ্রেই লুকিয়ে আছে। রহস্যের ডেরা সমুদ্রের প্রানিকুলও যেন বিচিত্র সম্ভার। সমুদ্রের গভীরে ঠিক কত প্রজাতির প্রাণী আছে তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। ভবিষ্যতেও জানা যাবে কিনে সন্দেহ। যতদূর জানা গেছে সে সংখ্যাটাও নগণ্য। মনে করা হয়, সমুদ্রের এক শতাংশ প্রাণী সম্পর্কে আমরা জানতে পেরেছি। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষাকারী এমনি কিছু প্রাণী নিয়ে এই পর্বটি সাজানো হয়েছে। প্রকৃতপক্ষে সমুদ্রের জীববৈচিত্র্য এত স্বল্প আলোচনায় ব্যাখ্যা করা একেবারেই অসম্ভব। সমুদ্রে এমন হাজার প্রজাতির জীব আছে যাদের সম্পর্কে মানুষ এখনো অবগত নয়। যেসকল জীব আমাদের দৃষ্টিগোচরে আসে আমরা শুধু সেগুলোকেই জানি। কিন্তু দৃষ্টির অগচরে থাকা জীবগুলো সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই অধ্যায়ন এবং গবেষণা করতে হবে। সমুদ্রের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে আমাদের সকলের সচেতন হওয়া উচিত। জেলেদের অজ্ঞতা, অসাধু ব্যবসায়ীদের অনৈতিকতা, সাধারণ মানুষের অসচেতনতা, পর্যটন শিল্পের অব্যস্থাপনা ইত্যাদি কারণে সমুদ্রের জীববৈচিত্র্য হুমকির মুখে পরে যাচ্ছে। তাই সমুদ্রের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

