৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দুদকের মামলায় এস কে সুরকে গ্রেফতার দেখালেন আদালত

প্রতিদিনের ডেস্ক॥
মানি লন্ডারিংয়ের অভিযোগে হলমার্কের বিরুদ্ধে ৭ বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
সোমবার মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত তাকে গ্রেফতার দেখান।
এদিন সকালে এস কে সুরকে কারাগার থেকে আদালতে নেয়া হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক ছায়েদুর রহমান সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এস কে সুরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৪ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। হলমার্কের ঋণ কেলেঙ্কারির সময় তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়