মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় রাস্তার উপর দিয়ে ধানক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র দু-পক্ষের সংঘর্ষে মহিলাহ উভয় পক্ষের ১০ জন জখম ও আহত হয়েছে। উভয়পক্ষের ৬ জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধূন রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার শিলেমানপুর গ্রামের একটি ঘরোয়া কাঁচা রাস্তার উপর দিয়ে পাইপের মাধ্যমে ধানক্ষেতে পানি দিচ্ছিল ইসমাইল সরদার। রাস্তা ভিজে নষ্ট হওয়া চলাচল অসুবিধা হওয়ায় প্রতিপক্ষ আকবার বিশ্বাসরা পানি দিতে নিষেধ করায় দুপক্ষই উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের ১০ জন জখম ও আহত হয়। আহতরা হলেন, ইসমাইল গ্রুপের শফিউল ইসলাম (৩৫),ইব্রাহিম সরদার(৫৫),তন্ময় (২২) ও ফরিদা ইয়াসমিন (৫৪)। অপরদিকে আকবর বিশ্বাস গ্রুপের আহতরা হলেন আক্তারুল ইসলাম (৩৯),মাসুম বিশ্বাস (২৫),আকবর আলী(৫৫), নাসিমা আক্তার(২৭),কুলসুম খাতুন(২৪) ও মাসুমা (২২)। ইসমাইল সরদার বলেন,পুর্ব শত্রুতার জেরে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে জখম করেছে। যাতে ২ জনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়েছে। প্রতিপক্ষ আকবর জানায়,রাস্তা পানিতে ভিজে কাঁদা হয়ে নষ্ট হচ্ছিল। তা নিষেধ করায় লাঠিশোটা নিয়েআমাদের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। যাতে আমাদের ২ জনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। রির্পোট লেখা পর্যন্ত উভয় পক্ষ থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।

