২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাগুরায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙল জনতা

মাগুরা প্রতিনিধি॥
ধানমন্ডি ৩২ এর ‘বুলডোজার কর্মসূচি’র ঢেউ লেগেছে মাগুরাতেও। মাগুরায় স্টেডিয়াম এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্রজনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্টেডিয়াম গেটের পাশে নির্মিত ম্যুরালটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে ম্যুরাল ভাঙতে দেখা গেছে অনেককে। ম্যুরাল ভাঙার সময় ‘দিল্লি না ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘জনে জনে খবর দে মুজিববাদ কবর দে’ নানান স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। বুলডোজার এক্সাভেটর দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয় ও অগ্নিসংযোগ করা হয়। গেল ৫ আগস্টের পর থেকে জেলার বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়েছে। এছাড়া ম্যুরালসহ বিভিন্ন দেয়ালে কালি দিয়ে লেখা হয়েছে ‘স্বৈরাচার সরকারের পতনের নানা স্লোগান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়