৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে বৈশম্যবিরোধী ছাত্র জনতার কফিন মিছিল

উৎপল মণ্ডল, শ্যামনগর
শ্যামনগরে বৈশম্যবিরোধী ছাত্র জনতা কফিন মিছিল করেছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী শহীদ বীর কাসেমকে হত্যার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষেধের দাবি জানিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কফিন মিছিল অনুষ্ঠিত হয়। ১২ই ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় শ্যামনগর উপজেলার চৌরাস্তা মোড় থেকে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিলো। শ্যামনগরে কফিন মিছিল থেকে বৈশম্য বিরোধী আন্দোলনের ছাত্রজনতা গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী কতৃক শহীদ বীর কাসেমকে হত্যার তীব্র নিন্দা জানান। এবং হামলাকারী ও খুনিদের দের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়