২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফ্যাসিবাদি শেখ হাসিনা ছিলেন দেশের মানুষের জন্য অভিশাপ : নুরুজ্জামান লিটন

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামে বাৎসরিক ইছালে ছওয়াব অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন। নুরুজ্জামান লিটন বলেন, ফ্যাসিবাদি সরকার প্রধান শেখ হাসিনা বাঙালী জাতির জন্য ছিল অভিশাপ। সকল ধর্মপ্রান মানুষের অভিশাপে শেষ পর্যন্ত খুনি শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হলো। ঐতিহ্যবাহি বড়আঁচড়া গ্রামে রোববার বিকাল ৫টার সময় বাৎসরিক এ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত। এটা ছিল ওই গ্রামের ৪৩ তম বাৎসরিক ইছালে ছওয়াব। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, আজ থেকে ৬ মাস আমাদের ধর্মপ্রান ইসলামি বক্তাদের শেখ হাসিনার ফ্যাসিবাদি সরকারের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গায়ে হাত দিয়ে অপমান অপদস্ত করেছে। সেই সাথে তাদের অপমান অপদস্থ ও লাঞ্চিত করেছে। তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে এসব ইসলামি বক্তাদের সন্মান প্রদর্শন করা হবে। তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ধর্মপ্রান মানুষগুলো বিগত ১৭ টি বছর তাদের পছন্দ মত বক্তাদের ওয়াজ শুনতে পায়নি। অপমান অপদস্ত করে সভা স্থল থেকে এসব বক্তাদের বের করে দেওয়ার নজির ও রয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা মানুষের অভিশাপে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই দেশে আরেক নেত্রী যিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধান মন্ত্রী খালেদা জিয়া শেখ হাসিনার মত পলায়ন করেনি। তিনি মিথ্যা মামলায় জেল খেটেছেন। অনেক নির্যাতন অত্যাচার জুলুম সহ্য করে দেশের মানুষকে ভালবেসে তাদের পাশে অসুস্থ শরীর নিয়ে এখনো আছেন। এই হচ্ছে নেত্রী। শেখ হাসিনা মুখে একরকম আর কাজে একরকম কথা বলে। সে এর আগেও দেশ থেকে পলাইয়াছিল। কিন্তু হাসিনা এমন কর্ম করেছেন আজ হাজার হাজার মানুষের হত্যা করেছে মায়ের কোল খালি করেছেন, স্বামীহারা হয়েছেন, সন্তান বাবা হারা হয়েছেন, এই আওয়ামী লীগ সরকার কে বাংলাদেশের মানুষের অভিশাপের কারণে, আল্লাহ এই আওয়ামীলীগ সরকার কে চিরতরে বিদায় দিয়েছেন বাংলাদেশ থেকে। আপনারা দোয়া করবেন আওয়ামী লীগ যেনো আর কখনো বাংলাদেশে ফিরে না আসতে পারে। তিনি আরও বলেন , আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন, উনি এমন একটি ব্যক্তি যে সারা বাংলাদেশে গর্ব করা উচিত সারা পৃথিবীর মুসলিম দেশগুলো তাদের কাছে জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠলেন। এসময় উপস্থিত ছিলেন, প্রধান বক্তা বাংলার দ্বিতীয় সাঈদী খ্যাত হযরত মাও: মাহমুদ উল্লাহ হেলালী, শার্শা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ৪ নম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, শার্শা যুবদলের আহবায়ক মোস্তাফিজজ্জোহা সেলিম, বড় আঁচড়া বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বিএনপি নেতা সাংবাদিক মিলন হোসেন, বিএনপি নেতা সাংবাদিক কামাল উদ্দিন বিশ্বাসসহ সকল ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়