৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ওআইসির বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিদিনের ডেস্ক:
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আরব সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারি ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে ওআইসি। সংস্থাটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন মো. তৌহিদ হোসেন। তিনি জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।পররাষ্ট্র উপদেষ্টা ওআইসির বৈঠক শেষে আগামী শনিবার (৮ মার্চ) দেশে ফিরবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়