প্রতিদিনের ডেস্ক:
ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৬২ শতাংশ। আর সার্বিক খাদ্য মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ। তবে বেড়েছে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।বিবিএসের সবশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে, গত জানুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। ভোক্তার নাভিশ্বাস ওঠা খাদ্য মূল্যস্ফীতিও কমতির দিকে। ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। জানুয়ারি মাসে যেটি ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।

