৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে বাজার পর্যবেক্ষণ মূল্য তালিকার অস্তিত্ব মেলেনি

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। বৃহস্পতিবার তারা উপজেলা সদরের নকিপুরসহ কয়েকটি বাজার পর্যবেক্ষণ করেন।এসময় কাঁচামাল ও সজবী বাজার থেকে শুরু করে তেল পেয়াঁজের পাশাপাশি মুদি দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন। তবে মুরগি কিংবা মাংস বিক্রয়ককারী প্রতিষ্ঠানগুলোর কোথাও কোন মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীদের সতর্ক করেন। একই সাথে বাজার ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব দেন প্রতিটি ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানানোর ক্ষেত্রে উৎসাহিত করার।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত বিশ্বাস, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, আলমগীর সিদ্দিকী প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়