১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সারাদেশে ধর্ষণের প্রতিবাদী এক বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ সোমবার যশোর প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সুমাইয়া শিকদার ইলা। বক্তব্য রাখেন জান্নাতুল সুমি, সুরাইয়া শিকদার এশা, আশালতা, মুসলিমা আক্তার সেতু, সামিয়া বিশ্বাস, খন্দকার রুবাইয়া, জান্নাতুল ফেরদৌস অনন্যা, ইমরান খান, জিএম মুন্না, বাইজিদ রহমান প্রমুখ। বক্তাগণ তাদের আলোচনায় বলেন, যার সাথে জড়িয়ে আছে নারী শ্রমিকদের নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আজীবনের সংগ্রামের ইতিহাস। কিন্তু বর্তমানে সাম্রাজ্যবাদ এবং তার দালাল শাসকগোষ্ঠীরা পালন করে উৎসবের দিন হিসেবে। যুগ যুগ ধরে নারীর উপর যে নির্যাতন নিপীড়ন চলে আসছে তার জন্য দায়ী সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সামন্তবাদ, ধর্মীয় ফ্যাসিবাদ, পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নারী শিক্ষার্থীর সাথে ঘটিত ওড়না কাণ্ডেও দেখা যায় তথাকথিত তৌহিদি জনতা নারীর পক্ষ না নিয়ে বরং হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে নারীকে হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনে। এই ঘটনায় ধর্মীয় ফ্যাসিবাদের সাথে প্রশাসনের নতজানু চরিত্র আরও পরিষ্কার হয়। আজ ঘরে বাইরে কোথাও নারী-শিশু নিরাপদ নয়। পুরো বিশ্বব্যাপী নারী নিপীড়নের চিত্র ব্যাখ্যা করতে গিয়ে বক্তাগণ বলেন, আফগানিস্তানে ধর্মবাদী তালেবান ফ্যাসিবাদী সরকার নারীদের শিক্ষার অধিকার দিচ্ছে না। ইরানে সঠিকভাবে হিজাব না পড়লে মানসিক হাসপাতালে পাঠানোর আইন করেছে। মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে অনার কিলিং এর অযুহাতে নারী অধিকার খর্ব করা হচ্ছে। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে প্রধানভাবে বলির পাঠা হচ্ছিল নারীরা। কিন্তু এই নিপীড়নের পরও নারীরা বিভিন্ন ভাবে তাদের মুক্তির লড়াই লড়ে যাচ্ছেন। বুর্জোয়া মিডিয়ার মারফত জানা যায় ভারত, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের হাজার হাজার নারী গেরিলারা মুক্তির লক্ষ্যে, সামগ্রিক ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে লড়াই সংগ্রাম করছেন। যাদের থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে। বক্তাগণ বলেন, এই সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ নির্ভর পুরুষতান্ত্রিক ব্যবস্থা অক্ষত রেখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করলেও নারী-শিশু নিপীড়ন-নির্যাতন-ধর্ষণ-হত্যা বন্ধ করা সম্ভব নয়। প্রকৃত অর্থেই নারী মুক্তির জন্য, শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন এই সামগ্রিক ব্যবস্থার আমূল পরিবর্তন করা

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়