২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তালার সুজনসাহা বাজারের ব্যবসায়ির জরিমানা

জলিল আহমেদ, তালা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম বুধবার (১২ মার্চ) বিকাল ৩টায় তালার সুজনসাহা বাজারে মেসার্স রনি স্টোরকে (কৃষি কীটনাশক ও সার সাব ডিলার) ৪০ হাজার টাকা জরিমানা করে। নকল কীটনাশক ও সরকারি নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তালার সুজনসাহা বাজারে মেসার্স রনি স্টোরে নকল কীটনাশক ও সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক দামে কৃষকদেও কাছে সার বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ক্যাব সদস্য মো. হাসানুজ্জামান ও সাতক্ষীরা জেলা পুলিশের একটি ফোর্সের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার মেহেদী হাসান। পরিদর্শনকালে সিনজেন্টা কোম্পানির নকল কীটনাশক ও সরকারি নির্ধারিত মূল্যে অধিক দামে সার বিক্রির অভিযোগে মেসার্স রনি স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারা লংঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপস্থিত বাজার কমিটির সাধারণ সম্পাদক, অন্যান্য ব্যবসায়ি ও সাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারাভিযান করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়