২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পরমাণু ইস্যুতে বেইজিংয়ে চীন ইরান-রাশিয়ার আলোচনা শুরু

প্রতিদিনের ডেস্ক॥
ইরান, রাশিয়া এবং চীনের জ্যেষ্ঠ কূটনীতিকরা শুক্রবার বেইজিংয়ে তেহরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একত্রিত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি, কয়েক দিন পর এই খবর প্রকাশিত হলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠকও হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হবে। ২০১৫ সালে ইরান একটি চুক্তিতে পৌঁছেছিল এবং ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে আসেন। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে, ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘হুমকি থাকা সত্ত্বেও তিনি আমেরিকার সঙ্গে আলোচনা করবেন না।’ তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আলোচনায় বসব না, যা খুশি করুন।’এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছি। এরপর একটি সম্পূর্ণ ও স্বাক্ষরিত চুক্তিতে পৌঁছেছি এবং তারপর এই ব্যক্তি (ট্রাম্প) তা ছিঁড়ে ফেলেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়