প্রতিদিনের ডেস্ক॥
ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এ জয়ে ইউরোপা লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা। ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ওল্ড ট্রাফোর্ডে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৫ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে রোবেন আমোরিমের শিষ্যরা। ম্যাচের দশম মিনিটে গোল করে পেনাল্টি থেকে সোসিয়েদাদকে এগিয়ে দেন ওয়ারজাবাল। সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি ইউনাইটেড। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। দ্বিতীয় হাফে আরো তিন গোল করে ইউনাইটেড। ৫০তম মিনিটে আবারও পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেস। ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই পর্তুগিজ তারকা। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ইউনাইটেডের হয়ে চতুর্থ গোলটি করেন ডালট। এদিকে রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। এ জেড আলকমারের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের পরও ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জয় পেয়েছে তারা। টটেনহ্যামের হয়ে জোড়া গোল করেছেন উইলসন ওডোবার্ট, বাকি গোলটি করেছেন জেমস ম্যাডিসন।

