নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
বাংলাদেশ জামায়াত ইসলামী মণিরামপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিলে সব দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। দীর্ঘ ১৬ বছর পর উন্মুক্ত পরিবেশে জামায়াত ইসলামীর আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার জেলা পরিষদের অডিটোরিয়ামে পৌর জামায়াতের আয়োজনে রাজনৈতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল বারী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট গাজী এনামুল হক। উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আহসান হাবিব লিটন ও আবু সালেহ মোঃ উবায়দুল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মাওলানা মহিউল ইসলাম, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম খালাসী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় জমিয়তে উলঅমায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমাদ, জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান, সহঃ সেক্রেটারী এইস এম শামীম, কর্মপরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দীন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ মোড়ল প্রমূখ।

