৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

সোহেল আহমেদ, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাশিপুর এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত কিশোর উপজেলার কাশিপুর গ্রামের ছেলে। ভুক্তভোগীর বাবা জানান, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলা করছিল তার মেয়ে। এ সময় ওই কিশোর তার মেয়েকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে তার মেয়ে চিৎকার করলে ওই কিশোর পালিয়ে যায়। পরে বাড়িতে এসে তার মেয়ে ঘটনার কথা বলে। এরপর তিনি থানায় অভিযোগ দিয়েছেন এবং বিচার দাবি করেছেন। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়