১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইউক্রেনে পৌঁছেছে এফ-১৬ যুদ্ধবিমানের নতুন চালান

প্রতিদিনের ডেস্ক
পশ্চিমা এফ-১৬ যুদ্ধবিমানের একটি নতুন চালান ইউক্রেনে পৌঁছেছে। গতকাল ১৯ মার্চ সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন, বেশ কয়েকটি এফ-১৬ এসেছে, তবে কতগুলো এফ-১৬ যুদ্ধবিমান তারা পেয়েছেন তা বলেননি। এর আগে রাশিয়ান মিডিয়া দাবি করেছিল, সুমি ওব্লাস্টে একটি এফ-১৬ বিমান ভূপাতিত করা হয়েছে, এই দাবি ইউক্রেনের বিমান বাহিনী অস্বীকার করেছে। জেলেনস্কি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। রাশিয়ানরা মিথ্যা বলেছে যে, গুলি করে যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তারা কিছুই গুলি করে ভূপাতিত করেনি এবং সুখবর হলো, বেশ কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে।’ এদিকে জেলেনস্কি স্পষ্ট করেননি কোথা থেকে যুদ্ধবিমানগুলো সরবরাহ করা হয়েছে। রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন এফ-১৬-এর জন্য অনুরোধ করে আসছে, বেশ কয়েকটি পশ্চিমা দেশের অনুমোদনের পর প্রথম জেটগুলো ২০২৪ সালের আগস্টে এসে পৌঁছেছিল। সেগুলো ডেনমার্ক ও নেদারল্যান্ডস দিয়েছিল। ২০২৫ সালে নেদারল্যান্ডস আরো এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে দেয়। তারা মোট ২৪টি যুদ্ধবিমান, তার যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দেয়। নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম ও নরওয়ে ৬০টিরও বেশি এফ-১৬ যুদ্ধবিমান দিতে রাজি হয়েছে। যুক্তরাজ্য ও রোমানিয়া ইউক্রেনের পাইলটদের এফ-১৬-র জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়