জুলাই-আগস্টে গণঅভ্যূত্থানে শহিদ পরিবারের মাঝে ৫০ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্টে গণঅভ্যূত্থানে শহিদ পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ করা হয়। কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে শনিবার সকালে চেক বিতরণ অনুষ্ঠানের আয়াজন করা হয়। অনুষ্ঠানে ৩০ জনের মাঝে বিতরণ করা হয় ৫৬ লাখ টাকার চেক। এর মধ্যে নিহত ২৫ জন শহিদ পরিবারের মাঝে ৫০ লাখ ও আহত ৬ জনের মাঝে বিতরণ করা হয় ৬ লাখ টাকা। চেক বিতরণ কালে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ছাত্ররা আন্দোলন করে রক্ত ও জীবন দিয়ে একটি বিভিষীকা থেকে নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে। জাতি তাদের সব সময় স্মারণ করবে। আর্থিক সাহায্য দিয়ে তাদের এ ক্ষতি পুরণ করা যাবে না। যে ইচ্ছা আকাঙ্খা নিয়ে তারা আন্দোলন করে দেশ থেকে ফ্যাসিবাদকে তাড়িয়েছে। তাদের সেই আশা আকাঙ্খা নিয়ে বাংলাদেশ গড়তে না পারলে শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, বৈষম্য ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক রাশেদ খান, শহিদ ইমতিয়াজের পিতা নওশের আলী, আহত সৌমেন মন্ডল, নাগরিক কমিটির প্রতিনিধি শোয়াইব হোসেন প্রমুখ। চেক প্রাপ্ত শহিদরা হলেন, আজিজ চাঁন, সিফাত হোসেন, সোহানুর রহমান, হাফিজ উদ্দীন, জামান রাকিব, সৈয়দ মিথুন মোর্শেদ,ফয়সাল হোসেন, শাওয়ান্ত মেহতাব, মেহেদী হাসান,ু সামিউর রহমান সাদ, রুহান ইসলাম, তারেক রহমান, আলামিন বিশ্বাস, আবরার মাসনুন নীল, ইউসুপ আলী, মেহেদী হাসান, সাকিবুল হাসান,আব্দুল্লাহ ইবনে শহীদ, খালিদ হোসেন শান্ত, আব্দুল্লাহ। আহতরা হলেন সৌমেন মন্ডল, ফয়সাল হোসেন, নাঈম হোসেন, সজিব হোসেন ও সুমন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়