৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোংলায় হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার

এনামুল কবির, মোংলা
বাগেরহাটের সুন্দরবন-সংলগ্ন মোংলা থেকে একটি চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস এবং শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা। শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার জয়মনির ঘোল বালুর মাঠ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই চামড়া ও মাংস উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ডের সদস্যরা। শনিবার সকালে জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের চামড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। জব্দ নৌকা, চামড়া ও মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ও উপকূল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়