১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুন্দরবন থেকে মধু আহরণ করে ফিরতে শুরু করেছে মৌয়ালরা

উৎপল মণ্ডল, শ্যামনগর
গত পহেলা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সুন্দরবনে মৌয়ালদের মধু আহরণ।তাই মৌয়ালরা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে পাশ করে মধু আহরনের জন্য সুন্দরবনে প্রবেশ করে ১৫ দিনের জন্য।সুন্দরবনের প্রবেশের সময় নিয়ম পালন করে মৌয়াল দল মধু আহরণ করতে যাওয়ার আগে আত্মীয় ও এলাকাবাসীরদের নিয়ে দোয়ার মাধ্যমে সবার নিকট থেকে বিদায় নেয়।ঝুঁকি নিয়ে জীবিকার টানে পিতা মাতা সন্তান রেখে সুন্দরবনে চলে যায় মধু আহরণের উদ্দেশ্যে।১৫ দিনে মধু আহরণ করে ফিরতে শুরু করেছেন অনেকেই ১৫ থেকে ২০ মন মধু নিয়ে। সুন্দরবন থেকে ফিরে আসা মৌয়ালদের কাছে এবিষয়ে জানতে চাইলে তারা বলেন,”আলহামদুলিল্লাহ যা হয়েছে আমরা তাতে অনেক সন্তুষ্ট”মৌয়ালগণ আরো বলেন,এবছর সুন্দরবনে বনদস্যুর কারনে আমরা আতঙ্কে ছিলাম কারণ ওদের হাতে ধরা পড়লে নৌকা প্রতি ৫০ হাজার টাকা দিতে হবে।সুন্দরবন থেকে ফিরে আসা কয়রা উপজেলার মৌয়াল আব্দুর রাজ্জাক জানান, আমরা বনদস্যুর হাতের নাগাল ছাড়াই ফিরতে পেরেছি।দ্বীপ ইউনিয়ন গাবুরা হরিশ খালি এলাকার বিল্লাল সাজোনির জানান,মধু আহরণ করতে গেলে জীবনের কোন নিরাপত্তা নেই।কারণ জানতে চাইলে তিনি বলেন, সুন্দরবনে মধু খোঁজা আর বাঘ খোঁজা একই কথা। সুন্দরবনে বাঘ থাকে বেশি ঝোপের আড়ালে মধুও থাকে বেশি ঝোপের আড়ালে। তবে এবছর বৃষ্টি না হওয়ায় মধু কম,তার পরেও যা হয়েছে ভালো হয়েছে। ডুমুরিয়া এলাকার মৌয়ালদের বাক্কার মালির কাছে জানতে চাইলে তিনি বলেন,এবছর মধু আহরণকারী নৌকা কম হওয়ায় সবাই কমবেশি মধু পেয়েছি বলে জানান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়