১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এবার নিলামে উঠছে এস আলমের স্টিল ও তেল মিল, বিদ্যুৎকেন্দ্র

প্রতিদিনের ডেস্ক:
২১৮০ কোটি টাকা আদায়ে এবার এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানাসহ ১১৪৯ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক।রোববার (২৭ এপ্রিল) পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ নিলাম ডাকে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা।চট্টগ্রামের স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ কর্পোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড; এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের চেয়ারম্যান আবদুস সামাদ, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), আরেক পরিচালক হালিমা বেগম, স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক এফসিএ, স্বতন্ত্র পরিচালক হাসান ইকবাল, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান, পরিচালক এখলাসুর রহমান; এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীনের কাছ থেকে চলতি ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত লভ্যাংশসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা এবং আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের নিমিত্তে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২ (৩) ধারা মোতাবেক বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রয়ের জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়।এর আগে, গত ২০ এপ্রিল ৯৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ে এস আলম গ্রুপের চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তির নিলাম ডাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র একই শাখা।

Previous article
পিএসসি সংস্কারের দাবিতে অনশনে ৭২ ঘণ্টা: অসুস্থ হয়ে হাসপাতালে দুজন প্রতিদিনের ডেস্ক: ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কার এবং পিএসসি সংস্কারের দাবিতে ৭২ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন ৪ শিক্ষার্থী। যার মধ্যে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে সেবা নিচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে।অনশনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গত বৃহস্পতিবার দুপুর ১টা থেকে অনশন করছেন।রোববার (২৭ এপ্রিল) সকালে অনশনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী সাকির ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আওরঙ্গজেব ডিসেন্ট্রিতে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী।তবে গতকালও তারা অসুস্থ হয়ে ৩ ঘণ্টার মতো ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।অনশনকারীদের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে অনশনকারী শাহ আলম স্নেহ জাগো নিউজকে বলেন, এখানে এক প্রকার জেলখানার মধ্যে আছি। কোনো ফ্যান নেই, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই তীব্র গরমে গায়ের চামড়া ঝলসে যাওয়ার মতো অবস্থা। তারপর আবার ধুলাবালি যেন শরীরে আরও বাজে অবস্থার সৃষ্টি করছে।বুয়েট পড়ুয়া অনশনরত সিরাজুস সালেহীন সিয়ন বলেন, রাতে মশা আর পিপড়ার কামড়ে ঘুম আসে না। আর ক্ষুধার যন্ত্রণায় সুকান্তের কবিতার মতো পূর্ণিমা রাতের চাঁদ ঝলসানো রুটির মতো মনে হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করলেই শুধু অনশন ভাঙবে বলে উল্লেখ করে সিয়ন বলেন, এখন আমাদের অনশন ভাঙাতে হলে একটাই পথ বেছে নিতে হবে পিএসসির। তা হলো ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা। তবে আমরা এই স্থগিতের সিদ্ধান্তে অনশন ভাঙলেও পিএসসি সংস্কারের আন্দোলন চলবে।
Next article

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়