১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের

প্রতিদিনের ডেস্ক:
ছয় দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট থেকে মিছিল বের করে পরে উত্তর গেটে গিয়ে মিছিল শেষ করেন তারা। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।কারিগরি ছাত্র আন্দোলনের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ছয় দফা দাবি আদায়ের অংশ হিসেবে আজ আমরা সারাদেশে বিক্ষোভ মিছিল করেছি। আমরা এমন কর্মসূচি পালন করেছি যাতে করে সাধারণ মানুষের কোন ধরনের দুর্ভোগ না হয়। আজকে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করি। মিছিলটি ক্যাম্পাসের আশেপাশের এলাকা ঘুরে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়।পরবর্তী কর্মসূচি আমাদের ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।এর আগে, শনিবার (২৬ এপ্রিল) ফেসবুকে কারিগরি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। রোববার (২৭ এপ্রিল) সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের নিজ নিজ ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল পালন এবং আগের দেওয়া সব নির্দেশনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Previous article
Next article
পিএসসি সংস্কারের দাবিতে অনশনে ৭২ ঘণ্টা: অসুস্থ হয়ে হাসপাতালে দুজন প্রতিদিনের ডেস্ক: ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কার এবং পিএসসি সংস্কারের দাবিতে ৭২ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন ৪ শিক্ষার্থী। যার মধ্যে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে সেবা নিচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে।অনশনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গত বৃহস্পতিবার দুপুর ১টা থেকে অনশন করছেন।রোববার (২৭ এপ্রিল) সকালে অনশনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী সাকির ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আওরঙ্গজেব ডিসেন্ট্রিতে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী।তবে গতকালও তারা অসুস্থ হয়ে ৩ ঘণ্টার মতো ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।অনশনকারীদের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে অনশনকারী শাহ আলম স্নেহ জাগো নিউজকে বলেন, এখানে এক প্রকার জেলখানার মধ্যে আছি। কোনো ফ্যান নেই, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই তীব্র গরমে গায়ের চামড়া ঝলসে যাওয়ার মতো অবস্থা। তারপর আবার ধুলাবালি যেন শরীরে আরও বাজে অবস্থার সৃষ্টি করছে।বুয়েট পড়ুয়া অনশনরত সিরাজুস সালেহীন সিয়ন বলেন, রাতে মশা আর পিপড়ার কামড়ে ঘুম আসে না। আর ক্ষুধার যন্ত্রণায় সুকান্তের কবিতার মতো পূর্ণিমা রাতের চাঁদ ঝলসানো রুটির মতো মনে হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করলেই শুধু অনশন ভাঙবে বলে উল্লেখ করে সিয়ন বলেন, এখন আমাদের অনশন ভাঙাতে হলে একটাই পথ বেছে নিতে হবে পিএসসির। তা হলো ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা। তবে আমরা এই স্থগিতের সিদ্ধান্তে অনশন ভাঙলেও পিএসসি সংস্কারের আন্দোলন চলবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়