২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় বজ্রপাতে তিন গরুর মৃত্যু

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা তিনটার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। নারায়ণপুর গ্রামের বাসিন্দা মাস্টার তৌহিদুল ইসলাম ও জামায়াত নেতা তুহিনুর রহমান জানান, নারায়নপুর গ্রামের কৃষকরা মাঠের পতিত জমিতে ঘাস খাওয়ার জন্য ১০/১২ টি গরু বেধে রাখেন। হঠাৎ মেঘ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাত হলে গ্রামের মৃত আবু বক্করের ছেলে সাইফুল ইসলামের একটি গাভী ও একটি বাছুর এবং নারায়ণপুর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা আজিজুর রহমানের একটি এঁড়ে বাছুর মারা যায়।গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় দুইলক্ষাধিক টাকা। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়