৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে সংখ্যালঘুর মাছের ঘের দখল ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুর উপজেলার গাবুখালী গ্রামে সংখ্যালঘু সুনিতা হাওলাদারের পৈত্রিক সম্পত্তি ও মাছের ঘের জোরপূর্বক দখল এবং বাধা দিলে তাকে ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা থানাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুনিতা জানান, পিতার মৃত্যুর পর ৩২ শতক জমি কিনে ঘের তৈরি করে মাছ চাষ করছিলেন। গত ৫ আগস্ট থেকে বোন অঞ্জলি বিশ্বাস ও তার স্বামী মুকুন্দ, স্থানীয় কিছু প্রভাবশালীসহ জোরপূর্বক ঘের দখল করে মাছ লুট করেন। বাধা দিলে ১৭ এপ্রিল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার ডান পা ও স্বামী রিপন হাওলাদারের হাতের আঙুল ভেঙে দেয়। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় গালিগালাজ ও শ্লীলতাহানির ঘটনাও ঘটে। স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জমির বৈধ মালিকানা নিয়ে প্রশ্ন তুললে অভিযুক্তরা সঠিক কাগজ দেখাতে পারেননি। স্থানীয় ইউপি সদস্য ফশিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও সংঘাত থামেনি। অভিযুক্তরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। প্রশাসনের সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়