বাংলাদেশ রেড ক্রিসেন্টে দুদকের অভিযান

প্রতিদিনের ডেস্ক:
টেন্ডারবাজি, বদলি, নিয়োগ ও পদায়ন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মগবাজার অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (৪ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছেন। সংস্থা্টির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবী, রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান ট্রেজারার আমিনুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও পরিচালক ইমাম জাফর সিকদারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের সূত্র ধরে এই অভিযান চালিয়েছে দুদক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়