সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য এবং সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে যেতে হবে। সোনার বাংলা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারিনি। ফ্যাসিজ সরকারের শেখ হাসিনা অর্থ পাচার করে বিদেশে পালিয়েছে তারা লুটপাট গুম খুন করেছে, সবুজ বাংলায় ২০ দফা বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন সব দল দেখা শেষ একটি দল বাকি আছে জামায়াত ইসলামী পরীক্ষা দেওয়ার জন্য আমাদের একবার টেস্ট করার সুযোগ দিন আল্লাহর আইন সৎ লোকের শাসন হবে। চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট বন্ধ হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দুদের নিরাপত্তা দেওয়া হবে সকলে সমানভাবে অধিকার ভোগ করবে। তিনি পাঁচটি বিষয়ে উদাহরণ দিয়ে বলেন জাতীয় পার্টি বিএনপিকে দেখেছেন একবার জামাতকে ক্ষমতায় নিয়ে যান জামায়াত ইসলামি কে রাষ্ট্র পরিচালনায় একবার পাঁচ বছরের জন্য লিস দেন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নারী ও পুরুষের পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। শনিবার (১০ মে-২৫) সকাল ৯টায় ও বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ এবং সহ সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জামায়াতের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা জোনাল সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য নুরুল হুদা, জেলা সহকারী সেক্রেটারী প্রভাসক ওমর ফারুক, কেন্দ্রিয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার সাবেক আমির জিএম আব্দুল গফফার ছাত্র শিবিরের জেলা সভাপতি জোবায়ের হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান, শহীদ আরিফুলের পিতা আবতাব উদ্দিন, জামায়াত নেতা অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শ্যামনগর জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, আশশুনি উপজেলা জামাতের আমির আবু মুসা আরিফুজ্জামান, দেবহাটা জামাতের আমির অলিউল ইসলাম, শহীদ আলী মোস্তফার পিতা সালাম বিনিময় করেন। কালিগঞ্জের ইতিহাসে একইদিনে একই ময়দানে পৃথক দুটি সময়ে লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রখর রৌদ্রতেজ উপেক্ষা করে সুশৃঙ্খলিত বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি আরো বক্তব্যে বলেন আল্লাহর আইন, সৎ ও আদর্শবান ব্যাক্তির শাসন প্রতিষ্ঠার জন্য এখন থেকে কাজ করতে হবে। বিগত স্বৈরাচার সরকারের সময়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের উপর হত্যা, জুলুম ও নির্যাতন করে শেষ করতে চেয়েছিলো। কিন্তু তারা জানে না বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ আরও শক্তি ও জনবলে প্রতিষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ৩ ও ৪ সংসদীয় আসনে নারী পুরুষ সম্মিলিত ভাবে নতুন নতুন কর্মী এবং সমর্থকদের সংগ্রহ করার মাধ্যমে ঘোষীত প্রার্থীদ্বয়কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আমাদের একটাবার সুযোগ দেন, তাহলে দুর্নীতি, ঘুষ, সুদ ও অবিচার থাকবেনা। ন্যায়, সততা ও সাম্যের দেশ গড়ার পাশাপাশি সনাতনীদের নিরাপত্তার দায়িত্ব আমরাই নিতে চাই। চাকুরীর ক্ষেত্রে থাকবেনা বৈষম্য। বিশাল এই কর্মী সম্মেলনকে নির্বিঘ্নে ও সান্তিপূর্ণ করতে কালিগঞ্জ উপজেলা সদরের প্রত্যেকটি মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে যানজট ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করেন। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত ইসলামের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত কঠোর পরিশ্রম করেন।

