১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে সুন্দরবন ও পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক এবং পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) বেলা ১০টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন। বক্তব্য রাখেন শেখ সাইফুল বারী সফু, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মামুন হোসাইন প্রমুখ। সভায় বক্তাগন বলেন, সামুদ্রিক প্রাণীর উপর প্লাস্টিক দূষণের প্রভাব সবচেয়ে বেশি। যেমন সামুদ্রিক তিমির পাকস্থলীতে প্রচুর পরিমাণে প্লাস্টিক পাওয়া গিয়েছে৷ এছাড়াও সামুদ্রিক ছোট মাছের পাকস্থলীতেও প্লাস্টিক পাওয়া গিয়েছে। তাই প্লাস্টিক দূষণ সামুদ্রিক মৎস্য প্রজাতির ও সুন্দরবন এবং পরিবেশ জন্য হুমকিস্বরূপ।আমরা জানি প্লাস্টিক পলিথিন কি কি ক্ষতি করে।তাছাড়া অনেক ছোট ছোট দল সারা বিশ্বে স্থানীয় ভাবে প্লাস্টিক দূষণ সম্মর্কে মানুষদের সচেতন করে যাচ্ছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে প্লাস্টিক ও পলিথিন বন্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং উপজেলার বড় বড় বাজারগুলোতে প্লাস্টিক পলিথিন ফেলার ডাস্টবিন স্থাপনে জন্য বক্তারা মতামত ব্যক্ত করেন। কালিগঞ্জ উপজেলা সদরসহ বেশ কয়েকটি স্থানে স্থায়ীভাবে ডাস্টবিন বসানো হবে উপজেলা পরিষদের সামনে, নাজিমগঞ্জ বাজার, কালীগঞ্জ থানার সামনে, নদীর ধারে পার্কের পাশে, ফুলতলা মোড়, সাহেবের মোড়, তারালি মোড় এছাড়া বিভিন্ন বাজারে মুদি দোকানদেরকে ফ্রিতে ১০ হাজার ব্যাক দেওয়া হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, ইউপি সদস্য, ঈমাম, উপজেলা যুবফোরামের সদস্য ও সাংবাদিকবৃন্দ‌।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়